মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ অভিবাসীর মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মেক্সিকোকে। শুক্রবার লাতিন আমেরিকার দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে অভিবাসী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় কমপক্ষে ১৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ২৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার পরেই পালিয়ে গিয়েছেন বাসচালক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ভেনেজুয়েলার ৫৫ জন অভিবাসীকে নিয়ে যেতে গিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওক্সাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। গাড়ির গতিবেগ মাত্রাতিরিক্ত থাকায় নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ফলে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে উদ্ধারকার্য শুরু হয়।  মোট ১৬ যাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। তার মধ্যে তিন শিশু, দুই মহিলা ও ১১ জন পুরুষ রয়েছেন। গুরুতর জখম অবস্থায় আরও ২৭ জনকে উদ্ধার করে হাসপাতাল;এ পাঠানো হয়।

দুর্ঘটনার পর মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) পক্ষ থেকে ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষমতার চেয়ে বেশি যাত্দী বহন করার ফলেই দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি। চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়। নিহতরা সবাই কিউবার নাগরিক ছিলেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের