ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল ৫০০ বাড়ি, হত ১৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্র সকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। জানা যাচ্ছে, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে বিস্ফোরণটি ঘটার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী এলাকার প্রায় ৫০ বাড়ি ভেঙে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৭ জন। তবে এখনও ওই ভেঙে পড়া বাড়িগুলির মধ্যে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আগামীতে বাড়তে পারে মৃত এবং আহতের সংখ্যা, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। 

জানা যাচ্ছে, ঘানার পশ্চিম অঞ্চলে বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে।  এই অঞ্চলে কানাডার মালিকানাধীন একটি স্বর্ণখনি রয়েছে। ওই খিতেই জাছিল বিস্ফোরক বোঝাই ট্রাকটি। স্বর্ণখনির এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনাটি কিনরোস স্বর্ণখনি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘটেছে।

এই ঘটনা প্রসঙ্গে ঘানা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এই বিস্ফোরণ ঘটে। পুরো ঘটনাটিই একটি দুর্ঘটনা। একই কথা বলছেন স্থানীয়রাও। তাঁরাও জানিয়েছেন, শুক্রবার সকালে একটি ট্রাক ভর্তি করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল স্বর্ণখনিতে ব্যবহার করা হবে বলে। সেই বিস্ফোরক ভর্তি ট্রাকে হঠাৎই একটি মোটর সাইকেল এসে ধাক্কা মারে। এই ধাক্কার কারণেই সঙ্গে সঙ্গে ওই ট্রাকে থাকা বিস্ফোরকগুলি ফেটে যায় এবং এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যাচ্ছে যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে সেই এলাকা এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে পুলিশকে তড়িঘড়ি ওই পুরো এলাকাটি খালি করে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের