গাজায় ইজরায়েলি জল্লাদদের হাতে নিহত ১৭০০-র বেশি চিকি‍ৎসক-স্বাস্থ্যকর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শুধু বোমা হামলা চালিয়ে একের পর এক হাসপাতালই গুঁড়িয়ে দেয়নি ইজরায়েলি সেনা, খুন করেছে ১৭০০-র বেশি চিকি‍ৎসক-স্বাস্থ্যকর্মীকে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রকের মহাপরিচালক মুনির আল বুরশ। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘জ্বালানির অভাবে একাধিক হাসপাতালের পরিষেবা বন্ধের মুখে।ফলে পুরো স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার মুখে।’

২০২৩ সালের ৭ অক্টোবর তেল আভিভ সহ ইজরায়েলের একাধিক শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। বদলা নিতে ওই দিন থেকে পাল্টা হামলা চালায় ইজরায়েলি সেনা। গত দুই বছর ধরে চলা হামলায় গাজা, খান ইউনিস-সহ একাধিক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইজরায়েলি সেনার বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি। তার মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। শুধু তাই নয়, ত্রাণ ও খাবার সরবরাহে বিঘ্নের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি কয়েক লক্ষ ফিলিস্তিনি। এমনকি অনাহারেও মৃত্যুর কোলে অনেকে ঢলে পড়েছেন। ত্রাণ নিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু শিশু ও কিশোর। কার্যত ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড।

ইজরায়েলি সেনার বিমান হামলায় গাজার একাধিক হাসপাতাল গুঁড়িয়ে গিয়েছে। আহতদের প্রাণ বাঁচাতে গিয়ে বোমা আর গুলির আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন বহু চিকি‍ৎসক-স্বাস্থ্যকর্মী। কিন্তু কতজন চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন, তার হিসাব পাওয়া যাচ্ছিল না। এদিন গাজার স্বাস্থ্য মন্ত্রকের মহাপরিচালক মুনির আল বুরুশ জানিয়েছেন, ‘২০২৩ সালের ৭ আক্টোবর থেকে এখনও পর্যন্ত ১,৭২৩ জন চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন। ৩৮টি হাসপাতালকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইজরায়েলি সেনারা। সেন্ট জন চক্ষু হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল এবং শেখ হামাদ হাসপাতালের পরিষেবা বন্ধ করে দিয়েছে ইজরায়েলি সেনা। জ্বালানিসহ ত্রাণ সরবরাহের ওপর ইজরায়েলের অবরোধ ‘বড় বিপর্যয়’ ডেকে আনছে। যদি জ্বালানি প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালগুলি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের