ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদিদের উপাসনালয়ে হামলা, ছুরিকাঘাতে নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) ইহুদিদের উপাসনালয়ে হামলার ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ছুরি হামলায়। আর হামলাকারীকে নিকেশ করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই ডেনমার্ক সফর কাটছাঁট করে লন্ডনে ফিরে আসছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি দেশে থাকা সব সিনাগগে নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।যদিও ওই হামলাকে ব্রিটিশ সরকারের তরফ থেকে এখনও সন্ত্রাসবাদী আক্রমণ বলে আখ্যা দেওয়া হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন ছিল ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপ্পুর। আর সেই পবিত্র দিন উপলক্ষে সিনাগগে লোক সমাগমও বেশি হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা নাগাদ উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগের সামনে পুণ্যার্থীদের উপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় ওই গাড়ির আরোহী এর পরেই এলোপাথাড়িভাবে ছুরি নিয়ে হামলা চালাতে থাকে। দুজনে গুরুতর জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তাতেই খতম হয় ওই হামলাকারী। নিহত হামলাকারীর কাছে বোমাসদৃশ উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় ওই গুলিবিদ্ধ দেহের কাছে এখনও যাননি পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়কারী ইউনিট পৌঁছেছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) তরফে জানানো হয়েছে ‘এদিনের হামলায় তিনজন মারা যাওয়ার পাশাপাশিও তিন জন ছুরিকাঘাতে জখম হয়েছেন। ঘটনার সময় উপাসনালয়টিতে প্রার্থনায় অংশ নেওয়া অনেক মানুষকে নিরাপত্তার খাতিরে ভেতরেই আটকে রাখা হয়েছিল।’ এদিনের হামলাকে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম।

 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির