মায়ানমারে জুমার নমাজের সময়ই ধসে পড়ল মসজিদ, চাপা পড়ে প্রাণ হারালেন ২০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী ভূমিকম্পে এক লহমাতেই তছনছ হয়ে গেল মায়ানমার। শুক্রবারের ভয়ঙ্কর ভূমিকম্পে ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে দেশটি। একের পর এক দুঃসংবাদ এসে পৌঁছচ্ছে। আর লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তার মধ্যেই হৃদয়বিদারক খবর মিলেছে মান্দালয় থেকে। সেখানে জুমার নমাজ পড়ার সময় আচমকাই ধসে পড়েছে এক মসজিদ। আর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন মুসল্লি। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানিয়েছে, এদিন মান্দালয়ের শোয়ে ফো শিং মসজিদে জুমার নমাজ পড়তে বহু মানুষ জড়ো হয়েছিলেন। রমজান মাসের জুমার নমাজের কারণে বেশ ভালই ভিড় হয়েছিল। ঠিক তখনই মসজিদটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নমাজ আদায়ে থাকা মুসল্লিরা প্রাণ বাঁচাতে সরে পড়ার মতো সময়ই পাননি। শুধু ওই মসজিদ নয় আরও বেশ কয়েকটি মসজিদ ও বৌদ্ধ মঠ ধসে পড়ারও খবর মিলেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। ধ্বমসস্তুপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

এদিন সকালে প্রথমে মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তার ১২ মিনিট পর ফের ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই জোড়া আঘাতে তছনছ হয়ে গিয়েছে বহু এলাকা। শক্তিশালী ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মান্দালয় প্রাসাদ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিদো কাউন্সিল এবং বাগোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে সামরিক জুন্টা সরকার। যদিও নিহতের সংখ্যা তার চেয়ে কয়েকগুণ বেশি বলেই দাবি করেছেন উদ্ধারকারীরা।

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?