ভয় ধরানো অবস্থা পাকিস্তানের, পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় নিহত ২২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠল পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এখানে ঘটে গিয়েছে পরপর তিনটি সন্ত্রাসী হামলা। তাতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বালুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে প্রাণ হারান কমপক্ষে ১১ জন।

মঙ্গলবার ২ আগস্ট এই তথ্য সরকারি কর্মকর্তা হামজা শফাৎ জানিয়েছেন।  তিনি জানান সমাবেশ শেষ হওয়ার পর আচমকা পার্কিং এলাকায় বিস্ফোরণ হয়। সমাবেশ অনুষ্ঠান শেশ হয়েছে বলে সেই সময় বহু মানুষ পার্কিংয়ে গাড়ি নেওয়ার জন্য এসেছিলেন। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বালুচিস্তানে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৯ জন পাকিস্তানি সেনার। পাকিস্তানের সরকারি সূত্রে খবর, এই হামলা হওইয়ার কিছুকশণের মধ্যে পাক সেনাবাহিনী ব্যাপক অভিযান চালাতে শুরু করে। ৪ দিনের অভিযান শেষে প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করা হয়নি।

পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতি জারি করে জানিয়েছে, গত ১০ অগস্ট রাতে বালুচিস্তানের ঝোব অঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী সামবাজা এলাকায় পাক সেনারা অভিযান চালিয়ে তিন জঙ্গিকে হত্যা করে। আরও জানানো হয়, গত চার দিনে ওই এলাকায় মোট ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক।

২০২২ সালের নভেম্বর মাসে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যায়। তারপর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পায়। এমনিতেই বিগত কয়েক বছর ধরে বালোচ বিপ্লবীদের (পাকিস্তানের ভাষায় এরাও সন্ত্রাসী) হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পাক সরকার।

তার মধ্যে ইসলামপন্থী জঙ্গি পাকিস্তানের কাছে গোঁদের ওপর বিষফোঁড়ার মতো ব্যাপার। প্রায়শই পাক সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তা বা সেনা কর্মীদের ওপর হামলার খবর সামনে আসে। সে’জন্যই চালানো হয় বিভিন্ন অভিযান। এদিকে ইসলামাবাদ বারবার অভিযোগ করে যে পাকিস্তানে বালোচ জঙ্গিদের মদত দিচ্ছে ভারত। বিনিময়ে আফগানিস্তান তাদের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।

এমনিতেই পাকিস্তানের এখন সময়টা ভাল যাচ্ছে না। গত ২২ এপ্রিল পাকমদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে হামলা চালায়। বেছে বেছে হিন্দু পুরুষ পর্যটকদের হত্যা করেছে তারা। জঙ্গিদের বাধা দিতে গিয়ে মারা যান এক স্থানীয় কাশ্মীরী চালক। তারপর থেকেই ঘরে বাইরে চাপের মুখে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চ পহেলগাঁও হামলার জন্য শরিফের দেশের কাছ থেকে জবাব চেয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক অস্বীকার করেছে। তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা। পাকিস্তানও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভিসা স্থগিত করা, ১৯৭২ সালের সিমলা শান্তি চুক্তি বাতিল করার মতো কাজ করেছে তারা। উভয় দেশই আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ আকাশসীমাও।

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান