থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল বিশালাকার ক্রেন, মৃত অন্তত ২২

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সকাল থাইল্যান্ডে বড় ট্রেন দুর্ঘটনা। নির্মাণকার্যে ব্যাবহৃত একটি বিশালা কার ক্রেন চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ায় লাইন চ্যুত হয়ে যায় ট্রেনটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সকাল থাইল্যান্ডে বড় ট্রেন দুর্ঘটনা। নির্মাণকার্যে ব্যাবহৃত একটি বিশালা কার ক্রেন চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ায় লাইন চ্যুত হয়ে যায় ট্রেনটি। যার ফলে কমপক্ষে ২২ জন মারা গিয়েছেন ও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ ব্যাঙ্কক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে যাচ্ছিল ট্রেনটি। তখনই মাঝপথে নির্মাণাধীন ক্রেনটি ট্রেনটির একটি বগির উপরে ভেঙে পড়ে যায়। যার ফলে ২২ জন নিহত হয়েছেন। বুধবার সকালে ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনা ঘটেছে।

নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ৯ টা নাগাদ থাইল্যান্ডের একটি নির্মাণাধীন রেলপথ দিয়ে উচ্চ-গতিতে যাত্রীবাহী ট্রেনটি ছুটছিল। তখনই ট্রেনের মাথার উপর ক্রেনটি ভেঙে পড়ে। যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এরপর ট্রেনটিতে আগুন ধরে যায়। পুলিশ ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে ট্রেনের ভেতরে আরও যাত্রী আটকে পড়েছেন কিনা, তা খুঁজে বের করার জন্যে উদ্ধার অভিযান চলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, জরুরি পরিষেবার জন্যে, যানবাহন থেকে সাইরেন বাজানো হচ্ছে। ট্রেনটি থাইল্যান্ডের উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল বলে সূত্রের খবর। প্রতিবেদন অনুসারে, দ্রুতগতির রেল প্রকল্পে কাজ করার সময় বিশালাকার ক্রেন ভেঙে পড়ে। পাশ দিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছুক্ষণের জন্য আগুন ধরে যায়।

থাই সরকারের জনসংযোগ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার পরপরই একাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল। দুর্ঘটনার সময় অনেক যাত্রী বগির ভেতরে আটকা পড়েছিলেন। থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাচাকিটপ্রাকর্ণ বলেছেন, ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ বর্তমানে হতাহতদের সনাক্তকরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কাজ করছে, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।ভেঙে পড়া ক্রেনটি প্রায় ৫.৪ বিলিয়ন ডলার মূল্যের একটি উচ্চ-গতির রেল প্রকল্পের অংশ ছিল।সাম্প্রতিক বছরগুলিতে থাইল্যান্ডে বেশ কয়েকটি শিল্প ও নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে, যা প্রায়শই নিরাপত্তা সম্মতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বুধবারের মর্মান্তিক ঘটনার পর, কর্তৃপক্ষ ক্রেন ধসের কারণ এবং জবাবদিহিতা নির্ধারণের জন্য একটি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ