খান ইউনিসে ইজরায়েলের আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

বার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল-মানারা এলাকার একটি বাড়িতে বিধ্বংসী বোমা হামলা চালাল ইজরায়েলি বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাসের যুদ্ধ এখন ব্যপকতায় রূপ নিয়েছে। ইতিমধ্যেই হামাসের উপর ইজরায়েলের প্রতিশোধী হামলায় নিহত হয়েছেন অসংখ্য মানুষ। লেবাননের উপর ইজরায়েলের বিধ্বংসী হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর একাধিক কর্মকর্তা। আর খবরগুলি নিশ্চিত করেছিল ইজরায়েল নিজেই।শুধু তাই নয়, এর আগে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ায় ১০টির বেশি আবাসিক ভবনে বিধ্বংসী হামলা চালিয়েছিল ইজরায়েলি বাহিনী। যাতে একেবারে ভেঙে গুঁড়িয়ে যায় ওই আবাসিক ভবনগুলি। মারা যান অসংখ্য মানুষ। গাজার সিভিল ডিফেন্স একে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে।

এছাড়াও গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালেও বোমাবর্ষণ করেছে ইজরায়েল। সেখানেও হতাহতের খবর পাওয়া গিয়েছে। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসের আল-মানারা এলাকার একটি বাড়িতে বিধ্বংসী বোমা হামলা চালাল ইজরায়েলি বাহিনী। যাতে অন্তত মারা গিয়েছেন ২৩ জন। শুক্রবার (২৫ অক্টোবর) একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তবে খান ইউনিসে সর্বশেষ হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইজরায়েল। গত বছরের ৭ অক্টোবর প্রথমে গাজা থেকে ইজরায়েলের উপর ব্যাপক হামলা চালায় হামাস। আর সেই প্রতিশোধ নিচ্ছে এখন ইজরায়েল।

ইজরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে রীতিমতো চালিয়েছিল তাণ্ডব চালায় হামাস যোদ্ধারা। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। যাতে এখন পর্যন্ত যুদ্ধে ৪২ হাজার ফিলিস্তিনি মারা গিয়েছেন। আহত হয়েছেন লাখের বেশি। এমনকী বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এখনও হামলা থামানোর নাম নেই ইজরায়েলের। বরং দিনের পর দিন তাঁদের আক্রমণ আরও শক্তিশালী হচ্ছে। যাতে আতঙ্কিত গোটা বিশ্ব।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি