গাজার শরণার্থী শিবিরে হামলা চালাল ইজরায়েলি বাহিনী,  নিহত ২৭

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় মর্মান্তিক হত্যাকাণ্ড চালাচ্ছে ইজরায়েল। এবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা  চালাল ইজরায়েল বাহিনী। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের  দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাজায় বিগত বেশ কয়েকদিন ধরেই বিরামহীন হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আর তাতেই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা।

মঙ্গলবার একটি বাড়িতে ইজরায়েলি হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছে বলে  জানিয়েছে গাজার প্রশাসন।  এছাড়াও অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে বিমান হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর তাতে প্রাণ হারান ২০জন। একথায় অবিরাম ইজরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ১২০০-১২০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর