মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের ওপর অত্যাচার, গ্রেফতার ৩

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ভারতীয় এক যুবকের ওপর ভয়াবহ অত্যাচারের ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মার্কিন পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে বাথরুমে প্রবেশ না করে বন্দী করে রাখা হয়েছিল। শুধু তাই নয় তার ওপর তাঁকে নির্মমভাবে মারধর করে অভিযুক্তরা। এছাড়াও ওই যুবককে তিনটি বাড়িতে কাজ করতে বাধ্য করা হয়েছিল বলে জানা গিয়েছে।

এই খবর জানতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিক ৯১১ নম্বরে ফোন করে ওই যুবকের কথা জানান। তারপরেই পুলিশ এসে সেন্ট চার্লস কাউন্টির একটি গ্রামীণ মহাসড়কে একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় ভারতীয় যুবক। পাশাপাশি মার্কিন পুলিশ ওই বাড়িটি থেকে ভেঙ্কটেশ আর সাত্তারু, শ্রাবণ ভার্মা পেনুমেচা এবং নিখিল ভার্মা পেনমাৎসাকে গ্রেপ্তার করে। তাদের ৩ জনের বিরুদ্ধে মানব পাচার, অপহরণ এবং আক্রমণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। মার্কিন পুলিশ জানিয়েছেন, ভারতীয় ওই যুবক নিরাপদে আছেন ।

তবে একাধিক হাড় ভাঙার পাশাপাশি তার পুরো শরীর জুড়ে ক্ষত ও আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেন্ট চার্লস কাউন্টির অফিসিয়াল ওয়েবসাইটের তরফে জানা গিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে সাত্তারুর মালিকানাধীন তিনটি পৃথক বাড়িতে ওই যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই শিক্ষার্থী গত বছর রোলার মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার আশায় ভারত থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপরেই তাঁকে ভেঙ্কটেশ আর সাত্তারুর বাড়িতে স্থানান্তর করা হয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী।

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

এনআরএসে মৃত্যু নার্সের ময়নাতদন্ত অন্য হাসপাতালে করাতে চাইছে পরিবার, কেন?