হজ পালনে এবার ঘোড়ায় চেপে স্পেন থেকে মক্কা সফর ৩ বন্ধুর

বে হজের জন্যে ঘোড়ায় চেপে সৌদি যাওয়ার ঘটনা নিছকই বিরল, হ্যাঁ, এবার তেমনই একটি পথ বেছে নিলেন তিন বন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার থেকেই শুরু হচ্ছে রমজান মাস। রমজান শেষেই মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ। আর পবিত্র ঈদের আগেই হজের উদ্দেশ্যে মক্কা সফর করেন অনেকে ইসলাম সম্প্রদায়ের মানুষ, যা মুসলমানদের জন্য একটি পবিত্র যাত্রা হিসেবে চিহ্নিত। তবে পবিত্র হজ পালনের জন্যে প্রচলিত নানা উপায়ের পাশাপাশি হেঁটেও অনেকে সৌদি আরব যাত্রা করেছেন, এমন উদাহরণও রয়েছে প্রচুর। তবে হজের জন্যে ঘোড়ায় চেপে সৌদি যাওয়ার ঘটনা নিছকই বিরল, হ্যাঁ, এবার তেমনই একটি পথ বেছে নিলেন তিন বন্ধু। ঘোড়ায় চেপে স্পেন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিন বন্ধু।

প্রতিবেদন অনুযায়ী, ওই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখনই তাঁর ব্রত থেকে শুরু হয় বাকি দুই বন্ধুর ‘অভিযান’-এর পরিকল্পনা। গত সাড়ে তিন মাস ধরে স্পেন থেকে ঘোড়ার পিঠে ভ্রমণ করে আবদুল্লাহ হার্নান্দেজ, আবদেলকাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ ইস্তাম্বুলে পৌঁছেছেন। তবে তাঁরা হজযাত্রা সম্পূর্ণ করতে এই যাত্রা অব্যাহত রাখবেন। তাঁদের মধ্যে একজন বন্ধু জানিয়েছেন, তাঁরা ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক থেকে সিরিয়া হয়ে সৌদি আরবে পৌঁছবেন। ঘোড়ায় চেপেই প্রায় ৮ হাজার কিলোমিটার ভ্রমণ করবেন তাঁরা।

এদিকে ইস্তাম্বুলে পৌঁছেই তাঁরা সাবাহাতিন জাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমর্থকদের সঙ্গে দেখা করেছেন। আসলে বহু শতাব্দী ধরেই ইস্তাম্বুল হজযাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য যাত্রাবিরতির স্থান। সেই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে হার্নান্দেজ বলেন, ভূগোল নিয়ে কাজ করার সময় থেকেই বাইবেল এবং পবিত্র কোরআনের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। আর কোরানের আয়াতগুলি তাঁকে বেশি আকর্ষণ করেন। এরপরেই তিনি মনস্থির করে ফেলেন ভূগোল নিয়ে পাশ করার পরেই মুসলিম হবেন তিনি। সেই অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, হার্নান্দেজ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার পূর্বপুরুষদের মতো ঘোড়ায় চড়ে মক্কায় যাওয়ার শপথ নেন।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি