চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গিয়েছে গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তিনজন ভারতীয় প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিহতরা চণ্ডীগড় এবং পুনের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ২৩-এর রিটিক ছাবড়া, তার ছোট ভাই ২২ বছরের রোহন এবং বছর ২৪-এর বন্ধু গৌরব ফাসগে। পিল রিজিওনাল পুলিশ  জানিয়েছেন, দুর্ঘটনা স্থলে পৌঁছিয়ে ওই তিনজনের মৃতদের উদ্ধার হয়েছে। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুটি গাড়ির মুখোমুখি আসছিল দ্রুত গতিতে। সেই কারণেই  ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

জানা গিয়েছে, নিহত ছাবড়া এবং   রোহন চণ্ডীগড়ের বাসিন্দা এবং গৌরব ফাসগে পুনের বাসিন্দা। সেনেকা কলেজ থেকে সম্প্রতি স্নাতক পাশ করেছেন রোহন। বর্তমানে তিনজনে সাভার্গ বিউটি সেলুনে কাজ করেন। এই ঘটনার পর সেলুন মালিক তিরথ গিল বলেছেন, ‘আমি খুব দুঃখিত। তারা আমার পরিবারের মতো ছিল। আমরা প্রতি সপ্তাহে চল্লিশ ঘণ্টা একসঙ্গে কাজ করতাম। কিছু দিন আগে রোহনের জন্মদিন পালন করেছি ।‘  এই পুরো দুর্ঘটনা নিয়ে কানাডার পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ