পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের বোমায় ছিন্নভিন্ন ৩ পুলিশকর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের অশান্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। শুক্রবার জোড়া বিস্ফোরণে একজন ঊর্ধ্বতন অফিসার সহ তিন পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ জানয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় বিস্ফোরণগুলি ঘটেছে। বিস্ফোরণের পর গোটা এলাকায়  হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চলছে। আহতদের হাঙ্গু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে হাঙ্গু শহরে পুলিশ যখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের জন্য টহল দিচ্ছিল তখন এই ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনাকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে বর্ণনা করেছে। প্রাদেশিক পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদ বিস্ফোরণ প্রসঙ্গে বলেছেন, প্রথম বিস্ফোরণটি হাঙ্গুর একটি পুলিশ চেকপয়েন্টকে লক্ষ্য করে করা হয়েছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, শব্দে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা ভেঙে যায় এবং কাছে দাঁড়িয়ে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, প্রথম বিস্ফোরণের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে  ঠিক তখনই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।  সূত্রের খবর প্রথম বিস্ফোরণের পর ছুটে আসা উদ্ধারকারী দলের ক্ষতি করার জন্য দ্বিতীয় বিস্ফোরণটি রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে করা হয়েছিল। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যদের মধ্যে হাঙ্গুর পুলিশ সুপার (অপারেশনস) আসাদ জুবায়েরও রয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া  হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই পুলিশ সদস্য ঘটনাস্থলেই মারা যান। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।  তবে নিরাপত্তা সংস্থাগুলি সন্দেহ করছে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর পিছনে থাকতে পারে। এই  প্রসঙ্গে উল্লেখ্য, হাঙ্গু এবং এর আশেপাশের এলাকা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপের কেন্দ্রস্থল। এর আগেও নিরাপত্তা বাহিনীর উপর অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। যেখানে বহু প্রাণহানি হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫