যুদ্ধবিরতির সপ্তম দিনে মুক্তি পেল আরও ৩০ জন প্যালেস্তানি

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ  দীর্ঘ দেড় মাস ধরে চলছে ইজরায়েল এবং হামাসের যুদ্ধ। তবে ২৪ নভেম্বর শুক্রবার থেকে যুদ্ধ বিরতি কার্যকর হয়। বৃহস্পতিবার ছিল  এই  যুদ্ধবিরতির সপ্তম দিন। এদিনই ৩০ জন প্যালেস্তানিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। অন্যদিকে প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী ৮ জন ইজরায়েলিকে মুক্তি দিয়েছে। এই যুদ্ধবিরতি শেষ হয় গত বুধবার। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে আলোচনা চালিয়ে যায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর। এর জেরে গতকাল আরও এক দিনের জন্য বাড়ে যুদ্ধবিরতির মেয়াদ। এই পরিস্থিতিতে ইজরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কয়েকটি কারাগার থেকে ৩০ প্যালেস্তানিকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে যুদ্ধ বিরতির আওতায় ইজরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া প্যালেস্তানির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২১০ জনে। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুক্ত হওয়া ৩০ প্যালেস্তানির মধ্যে ১৪ জন নারী, অন্য ১৬ জন অপ্রাপ্তবয়স্ক। অন্যদিকে, হামাসের পক্ষ থেকে মুক্ত করে দেওয়া ১০ জন ইজরায়েলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৫ নারী, ৩ শিশু ও ১৮ বছরের এক তরুণ রয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। অভুক্ত হাজার হাজার শিশু। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের