ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে নিহত ৩৭, বাড়তে পারে মৃতের সংখ্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে ধসে পড়েছিল মাদ্রাসা ভবন। এই মুহূর্তে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ২৬ জন। এদিকে সময়ের পর সময় পেরোচ্ছে, সেই সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশাও কমে আসছে।

গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আসরের নামাজ চলাকালীন ধসে পড়েছিল ভবনের একটি অংশ। দুর্ঘটনার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিল। আচমকা এই ঘটনা ঘটায় বহু শিক্ষার্থী ধসের নিচে চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তীয় রবিবার সকালে বলেন এখনও পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে ১০৪ জন জীবিত। ৩৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও মৃতের সংখ্যা ৩৭ বলে জানিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান ভবনটির নির্মাণ কার্যের ত্রুটি হয়তো ধসের মূল কারণ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে জোরকদমে। ২ সেপ্টেম্বর অর্থাৎ এই ঘটনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রায় ৭২ ঘণ্টা পার হওয়ার পর নিখোঁজ ব্যক্তিদের পরিবার ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেয়।

তারপর থেকেই জোড় কদমে শুরু হয়েছে ধ্বংসস্তূপ থেকে মরদেহ বা জীবিত যদি কাউকে উদ্ধার করা যায় সেই সংক্রান্ত তৎপরতা। সংবাদমাধ্যম জানিয়েছে, ধস নামার সময় ওই ভবনটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক থাকতেন। ভবনটি যেভাবে ধসে পড়েছে তাতে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ