ইরানি হামলায় ক্ষতিগ্রস্থ ইজরায়েলে ৩৯ হাজার বাসিন্দা, ক্ষতিপূরণের আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের একের পর এক শহরে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইজরায়েল। ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় বিধ্বস্ত ইজরায়েলিরা নেতানিয়াহু সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। ক্ষতিপূরণ চেয়ে ইতিমধ্যে প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে।

জানা গিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইজরায়েলের কর বিভাগ। ১৩ জুন থেকে ইরান-ইজরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, শুধু তেলআবিবেই ক্ষতিপূরণ চেয়ে ২৪ হাজার ৯৩২টির বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি।

আমেরিকাও সরাসরি এই ঘটনায় জড়িয়ে যায়। ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করেছে মার্কিন বিমানবাহিনী। তারপর ইজরায়েলের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান।ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। যানবাহনের ক্ষয়ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে। যন্ত্রপাতি সহ অন্যান্য জিনিস ধ্বংস হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি।

১৩ জুন ইরানের পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ শীর্ষ সামরিক কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণের যোগ্য জবাব দিতে ইজরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার