Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশু সহ নিহত চার, আহত ১৫

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। সোমবার কোয়েট্টা প্রদেশে শক্তিশালী পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মী-সহ চার জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কোয়েট্টা প্রদেশের শাহরাহ-ই-ইকবালের কান্ধারি বাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। অনেকেই প্রাণ  ভয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণে দুই পুলিশ আধিকারিক, এক শিশু সহ চার জন প্রাণ হারিয়েছেন। ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএসপি অপারেশন (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) জোহাইব মহসিন সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের এক পদস্থ আধিকারিকের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ওই আধিকারিক প্রাণে রক্ষা পেয়েছেন। তবে হামলায় তার গাড়িচালক এবং দেহরক্ষী মারা গিয়েছেন। বিস্ফোরণের একটি পুলিশ ভ্যানসহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিভি ফুটেজে দেখা যায়, পুলিশের একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ঘিরে রেখেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চলে যেতেও দেখা গিয়েছে।

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর