চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যালিফোর্নিয়ায় পার্টি চলাকালীন সময় আচমকাই চলল গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটল বন্দুক হামলার ঘটনা। এবার ক্যালিফোর্নিয়ায় একটি পার্টিতে আচমকাই চলল গুলি। রবিবার সন্ধ্যায় এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন ৩ জন। এই বন্দুক হামলা নিয়ে কিং সিটি পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি ।

পুলিশের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেলে নর্থ সেকেন্ড স্ট্রিটে পার্টির বাইরে একটি  থামে। এরপর ৩ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পার্টিতে যোগদান করার সময় ঘটে বন্দুক হামলার ঘটনা। একজন ব্যক্তি আচমকাই তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, সন্দেহভাজনদের পরনে ছিল গাঢ় রঙের পোশাক এবং মাথায় ছিল মুখোশ। এরফলে অভিযুক্তদের এখন খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে খুঁজতে ক্যালিফোর্নিয়ার পুলিশ তদন্ত শুরু  করেছে ।

পুলিশের তরফে জানান হয়েছে, এই হামলার খবর পাওয়ার পরেই আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে প্রাণ হারিয়েছেন ৩ জন । তারা সকলেই পুরুষ। তবে এই বন্দুক হামলায় গুরুত্বর আহত হন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।  তবে কারা এই হামলা চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বন্দুক হামলা প্রায়শই হয়ে থাকে। আর সেই হামলার জেরে বিপন্ন হচ্ছে জনগণের জীবন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ