নেভাডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত ৪

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আচমকাই বন্দুক হামলা। এই হামলার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন । পাশাপাশি আহত হয়েছেন ১ জন । তিনিও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে , বুধবার ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটে। এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হন। পরে হামলাকারী নিজেও নিহত হয়।

তবে, এই ভয়াবহ বন্দুক হামলার  ঘটনায়  নিহতদের পরিচয় এখনও ভাবে জানা যায়নি। মূল  হামলাকারী পুলিশের গুলিতে নিহত নাকি আত্মহত্যা করেছে সে ব্যাপারেও কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া  এক বিবৃতিতে বলেছেন, ক্যাম্পাসে একজন বন্দুকধারী খবর জানতে পেরে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার  আগেই  বন্দুকধারী প্রাণ হারান।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন,  এখন আর কোন আতঙ্কিত হওয়ার কারণ নেই । পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। তবে এই হামলার পর ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো সতর্কতার কারণে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে এই বন্দুক হামলার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কে এই হামলা চালাল তা নিয়ে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ তদন্ত করা শুরু করেছে ।

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী