তাইওয়ানের আকাশে ৪৫ চিনা যুদ্ধবিমানের মহড়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের তাইওয়ানের আকাশপথে হানা দিল চিনের যুদ্ধবিমান। যা নিয়ে বেশ চিন্তিত তাইওয়ান। বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপটির চারপাশে চিনের ৪৫ টি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানে। এটাই নাকি একদিনে সর্বোচ্চ চিনা সামরিক বিমানের উপস্থিতি বলে জানা গেছে।

তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে আগামী ২০ মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।স্বায়ত্তশাসিত এই দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিলো বেইজিং। চিন্তার ভাঁজ দেখা গেল তাইওয়ানের।

তবে এটা প্রথমবার নয়, প্রায়ই তাইওয়ানের আশেপাশে দেখা যায় চিনের যুদ্ধবিমান গুলিকে।এর আগে বহুবার দ্বীপরাষ্ট্রটির ‘এয়ার ডিফেন্স জোনে’ঢুকে পড়েছিল এই বিমানগুলো। যা নিয়ে বেজায় ক্ষিপ্ত ছিল তাইওয়ান।চিন ও তাইওয়ানের (Taiwan) মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চিন। কিন্তু চিন কে এক চুল জমিও ছাড়তে নারাজ তাইওয়ান। ফলে চাপানউতোর বেড়েই চলেছে দুই দেশের মধ্যে।

তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করে। তবে তাতে পাত্তা দেয় না চিন। বরাবরই তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে চিন। প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চিনা সামরিক বিমান। এটাই তাইওয়ানের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব