শতাধিক কুকুরের সঙ্গে নিষ্ঠুরতার অভিযোগে ৪৭৫ বছরের কারাদণ্ড মার্কিন ব্যক্তির

গত সপ্তাহে চারদিনের বিচারের পর একটি জুরি ৫৭ বছর ভিনসেন্ট লেমার্ক বারেলকে ৯৩ টি কুকুরের সঙ্গে লড়াই এবং ১০ টি কুকুরের সঙ্গে নিষ্ঠুরতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকুরদের সঙ্গে লড়াইয়ের ‘মদত’ দেওয়ার জন্যে জর্জিয়ার এক ব্যক্তিকে ৪৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কুকুরদের নিজেদের মধ্যে লড়াইয়ের জন্যে প্রশিক্ষণ দিতেন। নিজের সুখের জন্যে ১০০ কুকুরের সঙ্গে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। পলডিং জেলা অ্যাটর্নি অফিস একটি বিজ্ঞপ্তিতে বলেছে, গত সপ্তাহে চারদিনের বিচারের পর একটি জুরি ৫৭ বছর ভিনসেন্ট লেমার্ক বারেলকে ৯৩ টি কুকুরের সঙ্গে লড়াই এবং ১০ টি কুকুরের সঙ্গে নিষ্ঠুরতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, আটলান্টা থেকে প্রায় ৩৫ মাইল উত্তর-পশ্চিম দিকে জর্জিয়ার পলডিং কাউন্টিতে প্রায় দুই বছরের বেশি সময় ধরে কুকুরদের সঙ্গে এমন নৃশংসতা ঘটিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তি। এরপরেই তদন্তে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ৪৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে প্রতিটি কুকুরের সঙ্গে লড়াইয়ের অভিযোগে তাঁর সাজার সঙ্গে পাঁচ বছর করে সাজা যোগ করা হয়েছে, এবং প্রতিটি প্রাণীর উপর নিষ্ঠুরতার অভিযোগে এক বছর করে সাজা যোগ করা হয়েছে, যার ফলে তাঁকে ৪৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুকুরের লড়াইয়ের কারণে এটিই এখনও পর্যন্ত কোনও ব্যক্তিকে দেওয়া দীর্ঘতম কারাদণ্ড বলে জানা গিয়েছে। যদি বারেলকে কেবল কুকুরের লড়াইয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে মোট ৪৬৫ বছর কারাদণ্ড হত। এই বিষয়ে মামলার প্রধান প্রসিকিউটর কেসি প্যাগনোটা এক বিবৃতিতে জানিয়েছেন, পশুদের সঙ্গে এই ধরনের নৃশংসতা কখনই বরদাস্ত করা হবেনা, তাই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির