‘শত্রু’ ভেবে নিজেদের পাঁচ সেনাকে খতম করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ভুলবশত ‘শত্রু’ ভেবে নিজেদের পাঁচ সেনাকে হত্যা করেছে ইজরায়েল।এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে (১৫ই মে) উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর এরা হলেন: এলির ক্যাপ্টেন রয় বেইট ইয়াকভ (২২), কার্নেই শোমরনের স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোইম (২২), টাইবেরিয়াসের সার্জেন্ট ড্যানিয়েল চেমু (২০), কারমিয়েলের সার্জেন্ট ইলান কোহেন (২০) এবং তেল আবিবের স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাশুয়া।

জানা গেছে এরাঁ সকলেই ছিলেন প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত। আইডিএফের তরফে জানানো হয়েছে, তাঁরা ঘটনাটির প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছেন, বুধবার সকালে ইসরাইলি ট্যাংক বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় এলাকায় পৌঁছেছিলেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাবালিয়া শরণার্থীশিবিরে প্যারাট্রুপার বাহিনীর একটি দল পৌঁছায়।

এদিন ট্যাংক বাহিনী সেখানে একটি ভবনে অবস্থান করছিল। এর একটি জানালা দিয়ে তারা প্যারাট্রুপার বাহিনীর সদস্যদের দেখতে পায়। এ সময় তাদের হাতে বন্দুক দেখে তাঁরা শত্রুপক্ষ মনে করেন। ফলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন ট্যাংক বাহিনী। আর এতেই ওই দলের পাঁচ সেনার নিহত হয়েছিল। যদিও এই ঘটনার আরও বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছে আইডিএফ।

সাতমাসের বেশি সময় ধরে গাজায় নারকীয় হত্যাকান্ড চালিয়েছে ইজরায়েল।বাদ পড়ে নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইজরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। শুধু তাই নয় গাজায় ত্রাণ সরবরাহ কমেছে। এমনকি একমাত্র সম্বল ত্রানটুকুও কেড়ে নিচ্ছে ইজরায়েল। গাজায় ত্রাণ পৌঁছোনোর আগেই সেই ত্রাণ বাজেয়াপ্ত করছে ইজরায়েল। সেখানকার মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। প্রিয়জন হারানোর শোক তো আছেই সঙ্গে প্রত্যেক মুহূর্তে রয়েছে মৃত্যুভয়। শুধু তাই নয় প্রানভয়ে যারা গাজা ছেড়ে পালিয়েছে তাঁদের শনাক্ত করে সেখানেও দফায় দফায় হামলা চালাতে পিছু পা হচ্ছে না ইজরায়েল। ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় ইতিমধ্যে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। তাদের বেশির ভাগ নারী ও শিশু।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন