ফের লেবাননে বিধ্বংসী হামলা ইজরায়েলের,নিহত অন্তত ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ফের লেবাননে ধ্বংসাত্মক হামলা চালাল ইজরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় এক দিনে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশুও রয়েছে। দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকা হল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এই উপত্যকার অন্তত ১২টি এলাকায় সোমবার হামলা চালিয়েছে ইজরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  বালবেক এলাকা।এই এলাকায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল। এছাড়াও দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের পশ্চিমাঞ্চলের আল-আলাক্ব এলাকার বাসিন্দা।

তবে ঘটনা স্থলে এখনও পর্যন্ত উদ্ধার কার্য চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে যুদ্ধ (ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে) শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বালবেকের গভর্নর বাসির খুদর ইজরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এই হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইজরায়েলি বাহিনী। এমনকী লোকজনকে কোনরকম সময়ও দেওয়া হয় নি। ফলে বেসামরিক মানুষ বেশি নিহত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ইজরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়েছে। হামলা পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানিয়েছে, ইজরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল