ইজরায়েলি হামলায় খান ইউনিসে নিহত অন্তত ৭ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার খান ইউনিসের নাস শহরের হাসপাতালের কাছে একটি পাঁচতলা ভবনে ইজরায়েলি হামলায় নিহত ৭ ফিলিস্তিনি। এর কিছুদিন আগেই ইজরায়েল আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার মানুষকে দক্ষিণ গাজা উপত্যকার যুদ্ধ-বিধ্বস্ত শহরের পূর্ব অংশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ইজরায়েল অধিকৃত গাজায় মানবিক সহায়তা যাতে বাড়ে সেই নিয়ে বার্তাও দিয়েছেন জাতিসংঘ অফিসের প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো। তিনি জানিয়েছেন, ‘গাজায় কোথাও এবং কেউ নিরাপদ নয়’,  এটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষজন নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না। অন্যদিকে যেখানে আছে সেই স্থান ছেড়েও যেতে পারে না। অর্থাৎ গাজাবাসীর পরিস্থিতি এখন খুব ভয়ানক।’

ইজরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বাস করছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি। জাতিসংঘের হিসেব অনুযায়ী,গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের আল কারারা, বানি সুহাইলা ও অন্যান্য এলাকার বেসামরিক নাগরিকদের জন্য ইজরায়েলি আদেশের ভুক্তভোগী ২ লক্ষ ৫০ হাজারের মতো মানুষ। গাজায় মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৯ লক্ষ পৌঁছেছে। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল থেকে শত শত অসুস্থ ও আহত মানুষ পালিয়ে গিয়েছে।এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন জানিয়েছেন, ইজরায়েলি আক্রমণের হাত থেকে হাসপাতালটি যেন রক্ষা পায়, সেই অনুরোধই জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, টানা আট মাস পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৭,৯২৫ জন নিহত এবং ৮৭,১৪১ জন আহত হয়েছে যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ১২০০-১২০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর