চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ, মৃত ৭

আন্তর্জাতিক ডেস্ক, পেশোয়ার : বিস্ফোরণের শব্দে কাঁপল পাকিস্তানের মাটি। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে (south waziristan) শান্তি কমিটির এক বৈঠকে বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের জেরে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক।

দক্ষিণ ওয়াজিরিস্তান  (south waziristan) জেলার সদর দফতর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির কার্যালয়ে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সোমবার আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের জেরে ভবনের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপে বেশ কয়েকজন আটকে রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তুপে আরও অনেকে চাপা পড়ে থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সভাস্থলের ক্ষতি হয়েছে বিস্তর। কিন্তু এই হামলার পিছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়।বিস্ফোরণের পরে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। তারাই পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। সকলে মিলে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। ঘটনাস্থল থেকে নমুন সংগ্রহের কাজও করা হচ্ছে। সেগুলি পরীক্ষা করে জানার চেষ্টা চলছে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান (TTP) এক সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। বিশেষকরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ