চিনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন আহত হয়েছেন ৩ জন । শুক্রবার রাত ৩ টা ৩৮ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সাংহাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর- পশ্চিমের চাংঝো শহরের একটি ধাতব পণ্য কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী । তাদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।  তবে কি করে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগেও চিনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গত মে মাসে চিনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২০ জন।

অন্যদিকে শনিবারই  চিনের  মধ্যাঞ্চলে একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে হেনান প্রদেশের নানইয়াং শহরের কাছে ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলের ছাত্রাবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই স্কুলের প্রধানকে হেফাজতে আনা হয়েছে। তবে একই দিনে এই নিয়ে পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল চিনে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক