দেশভাগের ৭৫ বছর বাদে পাকিস্তানে ফিরে খুশি নবতিপর রিনা ছিব্বর

দেশভাগের সময়ে বাবার হাত ধরে রাতের অন্ধকারে নিজের জন্মভিটে ছেড়ে পাড়ি দিয়েছিলেন এক অজানা, অচেনা গন্তব্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিণ্ডি: দেশভাগের সময়ে বাবার হাত ধরে রাতের অন্ধকারে নিজের জন্মভিটে ছেড়ে পাড়ি দিয়েছিলেন এক অজানা, অচেনা গন্তব্যে। নতুন করে ঘর বেঁধেছিলেন অজানা-অচেনা ভূমে। কিন্তু মন পড়েছিল জন্মভিটেতে। ঈশ্বরের কাছে আকুল আর্তি জানিয়েছিলেন, জীবদ্দশায় যেন অন্তত একবার নিজের জন্মভিটেয় পা রাখতে পারেন। অবশেষে ৭৫ বছর বাদে স্বপ্নপূরণ হল নবতিপর রিনা ছিব্বর বর্মার ( Reena Chhibber Varma)। দেশভাগের ৭৫ বছর পর পা রাখলেন নিজের জন্মভিটে রাওয়ালপিণ্ডিতে (Rawalpindi)। আর তাঁকে ঘিরে কার্যত এলাকায় উ‍ৎসব শুরু হয়েছে। নিজের জন্মভিটের বাসিন্দাদের কাছ থেকে এমন আদর-আপ্যায়ন পেয়ে আপ্লুত নবতিপর বৃদ্ধা ( Reena Chhibber Varma)। তাঁর কথায়, ‘ভাবতেই পারিনি এত ভালবাসা পাব।’

৭৫ বছর আগে দেশভাগের সময় যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হল, তখন একদিন প্রাণ বাঁচাতে বাবার হাত ধরে রাওয়ালপিণ্ডি ((Rawalpindi) ছেড়েছিলেন রিনা ছিব্বর। তখন তিনি পঞ্চদশী কিশোরী। সঙ্গী ছিল একটি কাপড়ের পুঁটলি। মাঝপথেই সেই পুঁটলি ছিনতাই হয়ে গিয়েছিল। নতুন ভূমে শুরু হয়েছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই। জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন গত ৭৫ বছরে। কিন্তু বার বার রাওয়ালপিণ্ডি তাঁকে টেনেছিল। সময় বদলানোর সঙ্গে সঙ্গে কতটা বদলেছে জন্মভিটে রাওয়ালপিণ্ডি দেখতে আকুল হয়ে পড়েছিলেন।

দু’দুবার রাওয়ালপিণ্ডি যাওয়ার উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ার জন্য জন্মভিটে দেখার সাধ অপূর্ণ থেকে গিয়েছিল। নিজের ভাগ্যকে দুষেছিলেন। শেষ পর্যন্ত জীবনসায়াহ্নে এসে জন্মভিটে দেখার স্বপ্ন সত্যি হয়েছে। তিন মাসের জন্য রিনা দেবীকে বিশেষ ভিসা দিয়েছে পাকিস্তানি দূতাবাস (Pakistan High Commission in India)। আর সেই ভিসাতে রাওয়ালপিণ্ডি এসে কার্যত ৭৫ বছরের আগের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর