লিবিয়ার ধ্বংসস্তুপের মধ্যেই উদ্ধার নবজাতক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রকৃতির তাণ্ডব দেখছে লিবিয়া। বিধ্বস্ত ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দেরনা। সর্বশেষপ্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৩০০। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসনের অনুমান। এর মধ্যেই লিবিয়ায় ঘটেছে এক অলৌকিক ঘটনা। ধ্বংসস্তুপের মধ্য থেকেই উদ্ধার নবজাত জীবিত এক শিশুকন্যা।   

ঘূর্ণিঝড় ড্যানিয়েলে বিধ্বংসী বন্যায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে লিবিয়া। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিশুকন্যাটি উদ্ধার হয়। নবজাতক সদ্য জন্ম নিয়েছে। জন্মের পর তাঁর নাড়ি পর্যন্ত কাটা হয়নি। এই অবস্থাতেই উদ্ধার করা হয়েছে তাঁকে।  চারপাশে সদ্যোজাতের পরিবার, আত্মীয়-স্বজনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাঁকে যখন উদ্ধার করা হয় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই অঞ্চলের কয়েকজন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী কর্মী ধ্বংসস্তূপের জঞ্জাল সরাচ্ছেন। কিছুক্ষণ পর তাঁরা মেয়েটিকে দেখতে পান। শিশুটির সারা শরীর কর্দমাক্ত। নাভি থেকে ঝুলে পড়ছে নাড়ি। উদ্ধারকারীরা নীল রঙের তোয়ালেতে শিশুটিকে জড়িয়ে রাখেন। হঠাৎ কেঁদে উঠছে শিশুটি। যারা তাঁকে উদ্ধার করে তাঁরা আনন্দে চিৎকার করে ওঠেন। উদ্ধার করার পর দুদিন পেরলেও কেউ শিশুটির অভিভাবকত্বের দাবি করেননি।  

প্রসঙ্গত, ভূমধ্যসাগরে উদ্ভূত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল ১০ সেপ্টেম্বর আছড়ে পড়ে লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দেরনায়। ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে বন্যা হয়। প্রবল বন্যায় ধ্বংসস্তুপে পরিণত হয় লিবিয়া। ইতিমধ্যেই শহরের ৩০ শতাংশ অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনও উদ্ধারকার্য অব্যহত।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড