গুজরাত উপূকলে পাক নৌকা, ধৃত ১০

গত ১৫ সেপ্টেম্বর গুজরাত উপকূলের একই ধরনের ঘটনা ঘটেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, পোরবন্দর: রবিবার দুপুরে গুজরাত উপকূলে চাঞ্চল্য।

ভারতীয় উপকূলরক্ষী বাজেয়াপ্ত করল একটি পাকিস্তানি নৌকো। গ্রেফতার নৌকোর ১০ জন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উপকূলরক্ষী বাহিনী ওই নৌকোটি ঘিরে সন্দেহ হওয়ায় তাড়া করে। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের আগেই ১০ যাত্রী-সহ নৌকোটিকে বাজেয়াপ্ত করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের টুইটার হ্যান্ডেলে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ঘটনাটি শনিবার রাতের। উপকূলে অঙ্কিত নামে একটি জাহাজ টহল দিচ্ছিল। আচমকাই একটি লঞ্চের গতিবিধি দেখে তাদের সন্দেহ হওয়ায় তারা লঞ্চটিকে তাড়া করে। লঞ্চটি পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ততক্ষণে উপকূলরক্ষী বাহিনীর অন্যান্য জাহাজ সেখানে পৌঁছয় এবং লঞ্চটিকে ঘিরে ফেলে। লঞ্চটিকে পোরবন্দর নিয়ে আসা হয়েছে। ধৃতদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। লঞ্চ থেকে উদ্ধার হয়েছে দু হাজার কিলোগ্রাম মাছ এবং ছশো লিটার জ্বালানি। ধৃতদের কাছে ছিল না প্রয়োজনীয় নথিপত্র। এই ঘটনার পর উপকূলের নিরাপত্তা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত রাতের দিকে।

উল্লেখ করা যেতে পারে, গত ১৫ সেপ্টেম্বর গুজরাত উপকূলের একই ধরনের ঘটনা ঘটেছিল। অভিযানে ধরা পড়ে ১২জন ক্রু সদস্য। বাজেয়াপ্ত করা হয় মাছ ধরার ট্রলারটিও। ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত ২০ ডিসেম্বর। পাকিস্তানের একটি মাছ ধরার ট্রলার-সহ ছ জনকে গ্রেফতার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হয় ৭৭ কেজি হেরোইন, বাজারে যার দাম চারশো কোটি টাকা।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের