প্রয়াত শিনজো আবের বর্ণাঢ্য জীবন

শুধু দেশের মানুষের কাছেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথেষ্ট  জনপ্রিয় ছিলেন আবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Japan Former Prime Minister) শিনজো আবে (Shinzo Abe) সবার কাছে অজাতশত্রু হিসেবেই পরিচিত ছিলেন। অথচ শুক্রবার সকালে সেই অজাতশত্রু মানুষটিই প্রাণঘাতী হামলার শিকার হলেন। এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময়েই গুলিবিদ্ধ হন। তার পরে সাড়ে চার ঘন্টার এক অসম লড়াই। জীবন-মৃত্যুর লড়াইতে অবশ্য শেষ পর্যন্ত হারই মানতে হল জাপানের দু’বারের প্রধানমন্ত্রীকে। শুধু দেশের মানুষের কাছেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথেষ্ট  জনপ্রিয় ছিলেন আবে। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর বর্ণাঢ্য জীবন।

১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওর (Tokyo)  শিনজুকু (Shinjuku) শহরে এক সম্ভ্রান্ত  রাজনৈতিক পরিবারে জন্ম আবের। কিশোর বয়স থেকে আলসারেটিভ কোলাইটিস (Alserative Colaitis) নামে এক রোগে ভুগছিলেন। কিন্তু সেই জটিল রোগ তাঁর চলার পথে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। রাজনীতিবিদ বাবা, ঠাকুরদা এবং দাদুকে দেখে অনুপ্রাণিত হন আবে। বাবা ছিলেন ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) প্রাক্তন মহাসচিব। টোকিওর সেইকি ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনার পাঠ শেষ করে ১৯৭৯ সালে তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন। পাশাপাশি রাজনীতিও চালিয়ে যেতে থাকেন। ১৯৮২ সালে জাপানের বিদেশ মন্ত্রীর (Japan Foreign Minister) সহকারীর দায়িত্ব পান। ১৯৯৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। ২০০৩ সালে এলডিপির (LDP) মহাসচিবের দায়িত্ব পান। ২০০৫ সালে ত‍ৎকালীন জাপানি প্রধানমন্ত্রী জুনিকিরো কোইজুমি (Junkiro Koizumi) আবেকে প্রধান ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ করেন। পরের বছর দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। ২০০৭ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। আচমকাই দলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন।

সবাই ধরেই নিয়েছিলেন আর কখনও রাজনীতিতে জাঁকিয়ে বসতে পারবেন না আবে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ২০১২ সালে ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের অগস্ট মাসে  আচমকাই অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। দলের হয়ে প্রচার সভা করতে গিয়েই প্রাণঘাতী হামলায় না ফেরার দেশে পাড়ি দিলেন ৬৭ বছর বয়সী রাজনেতা।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!