মহারানির ৭০ বছরের শাসন উদযাপনে সুভ্যেনিরে বানান বিভ্রাট, সব টাকা জলে

'jubilee' লেখার পরিবর্তে লেখা হল jubbly।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রানিমার ৭০ বছরের শাসন উদযাপন করতে ব্রিটেনে শুরু হয়েছে রাজসূয় যজ্ঞ। তৈরি করা হয়েছে বিশেষ সুভ্যেনির। চায়ের কাপ, চায়ের প্লেটে মহারানির নাম খোদাই করা হয়েছে। কিন্তু এক সামান্য ভুলের জন্য সব মাটি হল। সুভেনিরে ইংরেজিতে জুবিলির বানান ভুল। ‘jubilee’ লেখার পরিবর্তে লেখা হল jubbly। দ্য সান পত্রিকা এই খবর দিয়েছে। পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে ওই সুভ্যেনির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল একটি চিনা সংস্থাকে। আর পর পর তো চোখে পড়ল রানিমার হাতে তুলে দেওয়ার কিছুক্ষণ আগে। লজ্জায় মাথা কাটা যায় আর কি।

দ্য সান পত্রিকার প্রতিবেদন অনুসারে, ওই সুভ্যেনির তৈরির বরাত দেওয়া হয়েছিল চিনের একটি সংস্থাকে।  তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছে। পাশাপাশি তারা বলছে, এই সুভ্যেনির তারা ফেরত নিতে অপরাগ। বাধ্য হয়ে বাকিমহাম রাজপ্রাসাদ হোলসেল ক্লিয়ারেন্স সংস্থার সঙ্গে দেখা করে এই ভুল বানান লেখা সুভ্যেনির কালেক্টর্স আইটেম হিসেবে বিক্রির করার ব্যবস্থা করতে বলে। হোলসেল ক্লিয়ারেন্স টুইটারে হ্যান্ডেলে এই নিয়ে রসিকতা করতে দ্বিধা করেনি। তারা তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘রোল আপ রোল আপ, গেট ইউর লাভলি জাবলি সুভ্যেনির স্টক হিয়ার’। (তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনার প্রিয় সুভ্যেনির শেষ হয়ে যাবে। সময় থাকতে থাকতে সংগ্রহ করুন এমন অমূল্য সুভ্যেনির)।

অনেকে এই টুইটে মন্তব্য জুড়ে দিয়েছেন। কারও মন্তব্য, ওই ভুলবানানের সুভ্যেনির বাড়িতে রেখে জঞ্জাল বাড়িয়ে তোলার কোনও মানে হয় না। কারও মন্তব্য, যেভাবেই হোক সুভ্যেনির নিতেই হবে।

আরও পড়ুন Patrtygate: বরিসের বিরুদ্ধে পার্লামেন্টে পেশ হতে চলেছে অনাস্থা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের