এই মুহূর্তে

অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে ফের মানচিত্র প্রকাশ চিনের

নিজস্ব প্রতিনিধিঃ ফের আনুষ্ঠানিকভাবে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে ‘স্ট্যান্ডার্ড মানচিত্র’ প্রকাশ করেছে চিন। অরুণাচল প্রদেশ, আকসাই চিন অঞ্চল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের উপর নিজেদের কর্তৃত্ব দাবি করে মানচিত্র প্রকাশ করেছে শি  চিনফিংয়ের দেশ। ভারতের অন্যতম অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ তাদের ভূখণ্ড ছিল এবং থাকবে বলে দাবি করেছে চিন। 

চিনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে দেশের নয়া মানচিত্র প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা জানিয়েছে, এই মানচিত্রটি চিন এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সীমানা অঙ্কন পদ্ধতির উপর ভিত্তি করে সংকলিত হয়েছে। উল্লেখ্য, ভারতের অরুণাচল প্রদেশকে চিন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চিন দখল করে। ভারত বারংবার চিনের উদ্দেশ্যে জানিয়েছে,”অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।” যদিও চিন সেই দাবি অস্বীকার করে এসেছে। এছাড়াও মানচিত্রটিতে তাইওয়ানের বিচ্ছিন্ন দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশ চিনের অঞ্চল দাবি করে নাইন-ড্যাশ লাইনের ওপর অন্তর্ভুক্ত করা হয়েছে।

চিন তাইওয়ানকে তাঁদের মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তাইওয়ানকে চিনের সংযুক্ত করতে চায়। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগর এলাকায় পাল্টা নিজেদের দাবি কর্তৃত্ব করেছে। চিন বরাবরই বিভিন্ন অঞ্চলের প্রতি নিজেদের কর্তৃত্ব দাবি করে এসেছে। একাধিক দেশের সঙ্গে বিতর্কিত সম্পর্কে জড়িয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ