কান্দাহারে পাকিস্তানের বিমান হানায় নিহত ৪০ আফগান, বদলার হুমকি তালিবান সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ফের আফগানিস্তানে ঢুকে বিমান হামলা চালাল পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল শুক্রবার রাতে কান্দাহারের স্পিন বোলদাক জেলার একাধিক জায়গায় ওই হামলা চালানো হয়। মূলত আবাসিক এলাকা লক্ষ্য করে ওই হামলা চালায় পাক সেনা। হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। আফগানিস্তানের ভূখণ্ডে ঢুকে পাকিস্তান বিমান হামলা চালানোয় ক্ষোভে ফুঁসছে তালিবান সরকার। শনিবার (১৮ অক্টোবর) তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরাসরি হুঙ্কার ছেড়ে বলেছেন ‘হামলা চালিয়ে নিরীহ আফগানদের খুন করার মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। কান্দাহারে বিমান হামলার বদলা নেওয়া হবে।’

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোযায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় যুযুধান দু’পক্ষের তরফে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল।

সেই যুদ্ধবিরতির সময়সীমা শেষ শেষ হতে না হতেই শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায় পাকিস্তান। বিমান হামলায় দেশটির উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন ক্রিকেটার। আগামী নভেম্বরেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিন বোলদাকের জনস্বাস্থ্য বিভাগের প্রধান করিমুল্লাহ জুবায়ের আগা অভিযোগ করেছেন, ‘পাকিস্তান যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে স্পিন বোলদাক জেলার বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।’ বিমান হামলার শিকার হাজি বাহরাম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘যে দেশ নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু এবং বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে পাকিস্তান এটা করেছে।’ বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি কামানের গোলাবর্ষণে নকলি, হাজি হাসান কেলে, ওয়ারদাক, কুচিয়ান, শোরাবাক এবং শহীদ এলাকায় বেসামরিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের