৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিকে ঘিরে ফের তীব্র হয়েছে ইরান ও আমেরিকার সংঘাত। ইরানের ৫ টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছিল আমেরিকা। যদিও সেকথা মেনেও নিয়েছে তেহরান। তার পরেই  ইরানের দাবি, হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে আটক করা হয়েছে মার্কিন সেনার একটি অত্যাধুনিক চালকবিহীন ডুবোজাহাজ বা আন্ডারওয়াটার ড্রোন। শুধু তাই নয়, দখল করা সেই সাবমেরিনের ভিডিয়োও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)।  

ইরানি সংবাদমাধ্যমের দাবি, ড্রোনটি Dive-LD মডেলের। আইআরজিসির বক্তব্য, গোপন একটি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে এই অত্যাধুনিক ডুবোজাহাজটিকে আটক করা হয়েছে। তাদের দাবি, মার্কিন এই সাবমেরিন আধুনিক  প্রযুক্তিতে সজ্জিত এবং সামরিক নজরদারি ও তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ইরানের এই দাবি নিয়ে আমেরিকার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি আন্ডারওয়াটার ড্রোন কিছুদিন আগে সমুদ্রের আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের সময় বিকল হয়ে গিয়েছিল। সেটি পুরনো মডেলের ড্রোন বলেও দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনার বক্তব্য, ওই ড্রোনে কোনও সংবেদনশীল তথ্য বা রাডার সরঞ্জাম ছিল না।  ওয়াশিংটনের দাবি ড্রোনটি আদতে বিকল হয়ে জলে পড়ে ছিল। ফলে সেটিকে ‘দখল’ করার দাবিকে গুরুত্বহীন বলেই উল্লেখ করেছে  আমেরিকা। 

আরও পড়ুন:  মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

জানা গিয়েছে, Dive-LD তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা অ্যান্ডুরিলl। এই ডুবোজাহাজটি প্রায় ১০ দিন পর্যন্ত ঘাঁটিতে না ফিরেই কাজ করতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার গভীরতায় ডুব দেওয়ার ক্ষমতা রয়েছে। একটি ইউনিটের দাম আনুমানিক ২৫ লক্ষ মার্কিন ডলার।   

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী