মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকার সংঘাত ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তাপ দেখা গিয়েছে। দুই পক্ষই একে অপরের উপর হামলা চালানোর দাবি করেছে। আমেরিকার যুদ্ধ জাহাজ ধ্বংস করার দাবি জানিয়েছিল ইরান। এবার তারই পাল্টা জবাব দিল ট্রাম্পের দেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে,   মার্কিন সামরিক বাহিনী পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও এই হামলার খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন বাহিনী দক্ষিণাঞ্চলীয় বন্দর জাস্ক এবং পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে অন্তত তিনটি ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ট্যাঙ্কারগুলোর নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইরানকে সতর্ক করে বলেছেন, ‘ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে আঘাত হানার চেষ্টা অব্যাহত রেখেছে। আর যতবারই তারা এমনটা করবে বা করার চেষ্টা করবে, ততবারই তারা ট্যাঙ্কার হারাবে  এবং আমার মনে হয়, আজকেও আপনারা তার পুনরাবৃত্তি দেখবেন।’ 

আরও পড়ুন: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

আমেরিকার এই হামলার পর, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী কুয়েত ও বাহরাইনের বন্দরের কাছে থাকা তেল ট্যাংকারের নাবিকদের অবিলম্বে তাদের জাহাজ ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। তারা বলেছে, ইরানি ট্যাংকারের ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জাহাজগুলো লক্ষ্যবস্তু হতে পারে। নৌবাহিনী কুয়েত ও বাহরাইনকে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া এবং এই হামলায় সহায়তা করার জন্য  দায়ী করেছে। 

 

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড