৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরুর ৪৯ দিনের মাথায় সব ধরনের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি সমাজমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে ওই সুখবর দিয়েছেন। ইরানের বিদেশ মন্ত্রীর ঘোষণার পরেই  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১০ শতাংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ‘মার্কিন নৌসেনারা হরমুজ প্রণালি অবরুদ্ধ করার সিদ্ধান্তে অটল রয়েছে।’ ফলে পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ার সম্ভাবনাই রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

গত ২৮ ফেব্রুয়ারি অতর্কিতে ইরানে হামলা চালাতে শুরু করে ইজরায়েল ও মার্কিন সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এমনকি সবক শেখাতে ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দেয়। কেননা, হরমুজ দিয়েই বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। গত ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই হরমুজ অবরুদ্ধ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

‘হরমুজ’ নিয়ে তেহরান-ওয়াশিংটন টানাটানির মধ্যেই এদিন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘আরাঘচি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতি ঘটেছে। সেই যুদ্ধবিরতির যে ক’দিন বাকি রয়েছে, সেই দিনগুলিতে হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। ইসলামিক রিপাবলিক অফ ইরানের বন্দর এবং জাহাজ সংগঠন সেই চলাচলের পথের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে।’

ইরানের বিদেশ মন্ত্রীর টুইটের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং অবাধ চলাচল ও যাতায়াতের জন্য প্রস্তুত। তবে মার্কিন সেনাদের অবরোধ চলবে। তবে সেই অবরোধ শুধুমাত্র ইরানের জন্য প্রযোজ্য হবে।’

 

 

 

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল