এই মুহূর্তে

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, এবার কি করবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইজরায়েলি হামলায় শতাধিক মানুষের মিত্যু হয়েছে। লেবাননের উপর হামলা বন্ধ নিয়ে ইজরায়েলকে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই দাবি না মেনেই হামালা চালায় ইজরায়েল। ঠিক তার পরেই ফের ইরান বন্ধ করে দিল হরমুজ প্রণালির দরজা। এবার কি করবেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বুধবার ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে । এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি । ইরান বলেছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইজরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজে ট্যাঙ্কার চলাচল “সম্পূর্ণ বন্ধ” হয়ে যাবে। ওই হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ কর আরোপ, নয়া নিদান ট্রাম্পের

জানিয়ে রাখা ভালো, যুদ্ধবিরতি চুক্তির পর ইরান জানিয়েছিল শর্তসাপেক্ষে হরমুজের দরজা খুলে দেওয়ার কথা। প্রণালিটি ফের বন্ধ করার আগে দুটি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পরে ইরান তার সিদ্ধান্ত পরিবর্তন করে। ইজরায়েলের মতে, লেবানন যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়, যদিও ইরান এই বক্তব্যটি অস্বীকার করেছে। তেহরান ইজরায়েল কর্তৃক হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলাসহ সকল প্রকার শত্রুতা সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউ ইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশিসহ নিহত ৪

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ কর আরোপ, নয়া নিদান ট্রাম্পের

‘লেবাননে বোমা পড়া বন্ধ না হলে তেল আবিব উড়িয়ে দেব’, ইজরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

আমেরিকা-ইরান যুদ্ধবিরতির নেপথ্যে চিনের হাত? জল্পনা গোটা বিশ্বে

‘বিশ্বগুরুর ভাবমূর্তি ফাঁস’, আমেরিকা-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে মোদিকে খোঁচা কংগ্রেসের

ভারতের বিমান পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সংস্থা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ