আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় হবে বাংলার নির্বাচন। জোর কদমে প্রচার শুরু করেছে শাসক–বিরোধী দু’‌পক্ষই। আজ, বুধবারই তাল কাটল বঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আলিপুরদুয়ারে জনসভায় এসে হরকে গেলেন। এই‌ জেলার নামটাই ঠিকমতো উচ্চারণ করতে পারলেন না। যা নিয়ে ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যে দল বাংলায় ক্ষমতায় আসছে বলে দাবি করছে সেই দলের সর্বভারতীয় সভাপতি বাংলার একটি জেলার নাম উচ্চারণ করতে গিয়ে বারবার হোঁচট খেলেন। যে বার্তা বাংলার মানুষের কাছে ভালভাবে গেল না।

এদিকে আলিপুরদুয়ারের নামই ভুলে গেলেন নীতিন নবীন। জেলার নাম বলতে গিয়ে মঞ্চে দাঁড়িয়েই হোঁচট খেলেন কমপক্ষে দু’বার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রীতিমতো থমকাচ্ছেন আলিপুরদুয়ারের নাম বলতে গিয়ে। যা দেখে তৃণমূল কগ্রেস বলছে, আকাশ থেকে টুপ করে পড়লে যা হয়, তাই হয়েছে। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা নীতিন নবীনের ভিডিওতে শোনা গিয়েছে, আলিপুরদুয়ারের নাম বলতে গিয়ে ঠিক কতটা সমস্যায় পড়েছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‌ক্যায়া নাম হ্যায় ভাইয়া ইয়াহ পার? আলিপুর? (কিছুটা থমকে) দুয়ার?’‌

 

অন্যদিকে নীতিন নবীন বাংলার ভোট চাইতে এসেছেন। অথচ আলিপুরদুয়ারের নামটাই ঠিক করে জানেন না। একবার বলছেন ‘আলিপুর’, আর একবার বলছেন ‘দুয়ার’। এই ভিডিও শেয়ার করে তৃণমূল লেখে, ‘‌এই হল বাংলা বিরোধী বহিরাগত, যাদের বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। বাংলাকে একটুও সম্মান করে না। বাংলাকে নিয়ে কোনও আগ্রহ নেই। যাদের কাছ থেকে ভোট চাইতে আসছেন, সেখানকার ভৌগোলিক অবস্থানও তাঁদের অজানা। তারা আসে বাংলার মাটিকে বিদ্রুপ করে, আমাদের জেলার নাম ভুল বলে। বাংলার মা–মাটি–মানুষকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জানেনই না কোথায় প্রচার করছেন। স্থানীয় বিজেপি নেতারা আপনার জন্য কিছু করবে বিশ্বাস করেন? বাংলার মানুষ ঔদ্ধত্য এবং অবহেলা সহ্যের সীমা পার করে ফেলেছেন।’‌

এছাড়া যে জায়গার নাম উচ্চারণ করতে ঘাম ছুটে গেল সেই জায়গা নাকি আপনারা দখল করবেন! ব্যাপারটা সত্যিই হাস্যকর। বাংলার মানুষ কিন্তু আপনাদের এই বিনোদন বেশ ভালোই উপভোগ করছে বলে কটাক্ষ তৃণমূলের। উল্লেখ্য, কিছুদিন আগে আলিপুরদুয়ারে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে নাম গুলিয়ে ফেলেন বিজেপির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশিকান্ত প্রামাণিক বলে উল্লেখ করেছিলেন। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণের পদবি উচ্চারণ করেন ‘বমন’ বলেছিলেন। এবার বাড়তি সংযোজন হল।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান