চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মনোনয়নের দিন থেকে ভোটপ্রচারের শুভ সময়, প্রার্থীদের বলে দিচ্ছেন জ্যোতিষীরা

Astrolger
Gemini

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাদা আমার হাতটা দেখে দেবেন? কবে মনোনয়ন দিলে জয় নিশ্চিত? শুভক্ষণ বা কী? বর্তমানে জ্যোতিষীদের দরবারে এইভাবেই হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর তাঁদের দিশা দেখাচ্ছেন জ্যোতিষীরা। যদিও সেই জ্যোতিষীদের দেখানো পথে কতটা সফল হবেন প্রার্থীরা সেটা বলবে ভবিষ্যৎ। কিন্তু ভোটের বাজারে এইভাবেই অতিরিক্ত লক্ষ্মীলাভ হচ্ছে জ্যোতিষীদের। আর তাতে বেজায় খুশি।

আরও পড়ুন: তৃণমূল-বিজেপির স্লোগানের লড়াইয়ে উত্তপ্ত কৃষ্ণনগর, তার মাঝেই মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই আনাচে কানাচে কম বেশি এই একই দৃশ্য দেখা যাচ্ছে। মনোনয়নের দিনক্ষণ ও সময় সবটাই প্রার্থীদের বলে দিচ্ছেন এই জ্যোতিষীরাই। ভোটে জিততে জ্যোতিষীদের নির্দেশ মতো মেপে পদক্ষেপ করছেন সবাই। কোন দিকে যেতে হবে, কোন সময়ে প্রচার শুরু করতে হবে, কতক্ষণ প্রচার করতে হবে সেই সবই বলে দিচ্ছেন জ্যোতিষীরা। তবে অন্য সময়ে যে পরিমাণ টাকা নেন জ্যোতিষীরা, এখন সুযোগ বুঝে কোপ মারছেন তাঁরা। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক জ্যোতিষী বলেন, ‘সংগঠনের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেই ভোটের প্রচারের পরিকল্পনা, রণকৌশল তৈরি করা হতো। তবে এখন তার পাশাপাশি জ্যোতিষীদের পরামর্শও নিচ্ছেন প্রার্থীরা। গত পঞ্চায়েত ভোটের সময় থেকেই কান্দিতে জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা বেড়েছে ভোট প্রার্থীদের। অনেকেই নাকি এর উপকার পেয়েছেন বলে দাবি।’

তাই দিনে দিনে ভরসা বাড়ছে জ্যোতিষীদের উপর। কান পাতলে শোনা যাচ্ছে, অনেক প্রার্থীরাই মনোনয়নে এমনকি প্রচারের সময়ে সঙ্গে রাখেছন জ্যোতিষীকে। তবে এই বিষয়ে দল মত নির্বিশেষে, সবাই একই কাজ করছেন। তাই ভোটের বাজারে দিনে দিনে চাহিদা বাড়ছে হাত দেখিয়েদের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ