চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গরম যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। বুধবার সকালে সেই উত্তাপ গায়ে মেখেই বহরমপুর পৌরসভার বিষ্ণুপুর ও মধুপুর এলাকায় নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র(BJP Candidate Subrata Maitra)। বুধবার সকালেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েন তিনি।তবে এদিনের প্রচারের মেজাজ ছিল কিছুটা ভিন্ন। নিছকই স্লোগান বা পথসভা নয়, বরং ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার রূপ নেয় সুব্রতবাবুর এই কর্মসূচি।

এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় সুব্রত মৈত্রকে বেশ আত্মবিশ্বাসী দেখায়। তিনি প্রত্যেকের হাতে প্রচারপত্র তুলে দেন এবং এলাকার সমস্যার কথা শোনেন। বিজেপি প্রার্থীর কথায়, “মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে তাঁরা পরিবর্তন চাইছেন। আমরা শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি।এদিনের বিষ্ণুপুর ও মধুপুর এলাকার সরগরম পরিস্থিতি বুঝিয়ে দিল, বহরমপুরের মাটিতে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে,ঘরে ঘরে যাচ্ছেন নাড়ুগোপাল। ইন্দ্রপ্রস্থে জনসংযোগে জোর তৃণমূল প্রার্থীর।ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বুধবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় জোরকদমে প্রচার সারলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় (Narugopal Mukhopadhay)।

বুধবার সকালেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছন তিনি। অলিগলি ঘুরে চলে জনসংযোগ।​ বুধবার সকালে ইন্দ্রপ্রস্থ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে জোর দেন নাড়ুগোপালবাবু। সাধারণ মানুষের দরজায় কড়া নেড়ে তাঁদের কুশল সংবাদ নেওয়ার পাশাপাশি অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।নির্বাচনী রণকৌশল ও জয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন,​”বিগত সাড়ে চার বছর ধরে বহরমপুর পৌর এলাকায় আমরা যে প্রভূত উন্নয়ন করেছি, মানুষ তার সুফল পাচ্ছেন। আমাদের সংগঠন বুথ স্তর পর্যন্ত অত্যন্ত শক্তিশালী। মানুষের আশীর্বাদ এবং এই সুসংগঠিত কাঠামোর ওপর ভর করেই আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ