চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউ ইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নিউইয়র্কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশিসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে আল্বেনিয়া থেকে প্রায় ৩০ মাইল দূরে ৯-এইচ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি টয়োটা প্রিয়াস ও টয়োটা ক্রাউন গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিউইয়র্কের ক্লাম্বিয়া কাউন্টি শেরিফের অফিস-এর শেরিফ জ্যাকি সালভাতোর জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি নিহত হন।

নিহতরা হলেন নাজমুল রুবেল (২৯), তাঁর বাবা মোহাম্মদ হিরামন (৬০) এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম (২৫)। তারা টয়োটা প্রিয়াস গাড়িতে ছিলেন। একই গাড়িতে থাকা ফাতেমা আক্তার রত্না (৩৩) ও তার এক বছর বয়সী ছেলে ইকরা গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে টয়োটা ক্রাউন গাড়িতে থাকা জ্বলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই মারা যান এবং গাড়ির চালক লুকা পেলভেনিয়ান আহত হন।

আরও পড়ুন: যুদ্ধে ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলির উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোেপ ট্রাম্পের, তালিকায় ভারত?

নিহত ও আহত বাংলাদেশিরা সবাই ব্রঙ্কস এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বায়তুল আমার ইসলামিক সেন্টারে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে মরদেহগুলো মার্লবরো মুসলিম গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। নিহত নাজমুল রুবেলের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ