Ahmaud Arbery খুনে তিনের যাবজ্জীবন

ঠাণ্ডা মাথায় খুন, পর্যবেক্ষণ আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাফ্রো-আমেরিকান জগার আহমাউদ আরবেরি খুনে তিনের যাবজ্জীবন কারাবাসের সাজা দিল আদালত। এই তিনের মধ্যে একজনের ক্ষেত্রে সংস্থান রয়েছে প্যারোলের। প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়েছেন ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫), তার বাবা জর্জ ম্যাকমাইকেল (৬৬)। আর প্যারোলের সংস্থান রেখে যাবজ্জীবন সাজা পেয়েছেন রুডি ব্রায়ান (৫২)। আদালত এই সাজা ঘোষণা করতে গিয়ে বলে, খুনের ঘটনায় রুডি ব্রায়ানের ভূমিকা সে অর্থে মারাত্মক নয়। তাছাড়া তদন্তে সে সব ধরনের সাহায্য করায় তার ক্ষেত্রে প্যারোলের আবেদনের সংস্থান রাখা হয়েছে।

এই অ্যাফ্রো-আমেরিকান জগারের বয়স মাত্র ২৫ বছর। খুনের ঘটনাটি গত বছর ফেব্রুয়ারিতে। ঠাণ্ডা মাথায় খুন বলতে যা বোঝায়, এই জগারের ক্ষেত্রে সেটাই হয়েছিল। সাজা ঘোষণা করতে গিয়ে জর্জিয়ার একটি আদালতের বিচারক টিমোথি ওয়াসলে বলেন,’প্রাণের মায়ায় একজন বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিল।যার শেষ পরিণতি মৃত্যু। ভাবলে গা শিউড়ে ওঠে। কয়েকজন আইনের শাসন হাতে তুলে নিয়েছিল।’

মামলার শুনানি থেকে শুরু করে রায় ঘোষণার দিন পর্যন্ত আদালত কক্ষে ছিলেন জগারের বাবা মার্কাস আরবেরি এবং মা ওয়ান্ড কোপার জনস। তিনি বলেন, এমন বিরল ঘটনার সাক্ষী হতে হবে, ভাবতে পারিনি। খুনির পাশেই বসে ওর বাবা। বিচারকের কাছে তিন দোষীর কঠোর শাস্তির দাবি তোলেন।

তদন্ত রিপোর্ট দেখে বিচারক কার্যত বিস্মিত। সাজা ঘোষণার আগে আদালতকক্ষেই এক মিনিট নীরবতা পালন করেন। আর রায় ঘোষণার পর কন্যাহারা দম্পতি একে অপরে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন, যা দেখে বিচারকের চোখের কোণা চিকচিক করে উঠেছিল।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের