ইয়েমেন অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হানা, হত শিশু-সহ বহু

উদ্ধারকাজ শুরু হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের একটি অস্থায়ী শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হানা। শিশু-সহ বহু প্রাণ হারিয়েছেন। শরণার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আফ্রিকার নাগরিক। মৃতের সংখ্যা কত, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি।

বিমান হানার খবর দিয়েছে রয়টার্স। হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে গত কয়েকমাস ধরেই চলছে অভিযান। আর সেই অভিযানের অঙ্গ হিসেবে বিমান হামলা।

সে দেশের সরকারি প্রচারমাধ্যম আল মাসিরাহ-য়ের প্রতিবেদনে এই অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, হামলা হয় শুক্রবার ভোর রাতের দিকে। অভিযানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হাউথি বিদ্রোহীদের দাবি, অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিক রেডক্রেসর তরফ থেকে এই অভিযানের কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। ইয়েমেনে তাদের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র বশির ওমর জানিয়েছেন, একটি শরণার্থী শিবির লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়।

প্রাথমিক খবরে জানা গিয়েছে, হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫জন। হামলার খবর পেয়ে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি সেখানে তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আমাদের ধারণা। যদিও রিয়াধের তরফ থেকে এই খবর লেখা পর্যন্ত বিবৃতি জারি করে হামলার খবর স্বীকার করা হয়নি। জানা গিয়েছে, ইয়েমেনে নেট পরিষেবা বন্ধ রয়েছে। ফলে, যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

কিছুদিন আগে আবুধাবিতে হাউতি বিদ্রোহীদের হামলায় প্রাণ হারান তিনজন। সেই হামলার বদলা নিতেই এই হামলা কি না, তা নিয়ে প্রশ্ন যেমন থাকছে, প্রশ্ন থাকছে অভিযানের টার্গেট নিয়েও।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের