হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রবিবার সন্ধে ছয়টা পর্যন্ত সময় দিলেন ট্রাম্প, না হলে…

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজায় যুদ্ধ বন্ধ সংক্রান্ত শান্তিচুক্তি মেনে নেওয়ার জন্য প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসকে চরম সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার সন্ধে ছয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘হয় ওই সময়সীমার মধ্যে হামাসকে শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে। না হলে ভয়াবহ পরিণতির জন্য তৈরি থাকতে হবে। পুরো গাজাতে নরক ভেঙে পড়বে।’ ট্রাম্পের এই হুমকি মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত দু’বছর ধরে সঙ্ঘাত চলছে হামাস ও ইজরায়েলি সেনার মধ্যে। ওই সংঘর্ষে মৃত্যুপুরীর চেহারা নিয়েছে গাজা উপত্যকা। ইজরায়েলি জল্লাদদের হাতে ৬৫ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই শিশু ও মহিলা। বিশ্বের একাধিক দেশ অবিলম্বে ওই যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েল ও তার মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ তৈরি করেছে। শেষ পর্যন্ত সেই চাপের মুখে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান ‘ইজরায়েল-হামাস সংঘাত বন্ধ করতে ২০ দফা প্রস্তাব রাখা হচ্ছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের গাজা ছে়ড়ে যেতে হবে না। আপাতত গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন ফিলিস্তিনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজরায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। বিনিময়ে ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে নেতানিয়াহু সরকার।ইজরায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজা থেকে আটক হওয়া ১৭০০ জনকেও। এক জন ইজরায়েলি বন্দির বিনিময়ে ১৫ জন ‌ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইজরায়েল। যদিও হামাসের তরফ থেকে এখনও ওই শান্তি প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি। তবে ইতিবাচক বলে আখ্যা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ‘হামাসকে শান্তি পরিকল্পনা নিয়ে সাড়া দেওয়ার জন্য প্রায় ৩-৪ দিন সময় দিচ্ছি। সংশ্লিষ্ট বাকি পক্ষগুলি সকলেই স্বাক্ষর করেছে, এবং তারা শুধু হামাসের জন্য অপেক্ষা করছে। এই প্রস্তাবে সমস্ত আরব দেশ স্বাক্ষর করেছে। মুসলিম দেশগুলি স্বাক্ষর করেছে। হয় হামাস এই প্রস্তাব মানবে। আর যদি তা না হয়, তবে এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিণতি হতে চলেছে।’

আগামিকাল শনিবারই ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে শুক্রবার (৩ অক্টোবর) ‘সোশাল ট্রুথে’ হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প লিখেছেন ‘যে কোনও উপায়ে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখব।। হিংসা আর খুন-খারাবি বন্ধ করবই। হামাস নেতৃত্বকে বলছি সব বন্দিকে (যাদের মধ্যে মৃতরাও রয়েছেন) অবিলম্বে মুক্তি দিন। গত ২ বছরে হামাসের ২৫ হাজার যোদ্ধাকে খতম করা হয়েছে। অবশিষ্টরা কোথায় রয়েছে তা জানা। অধিকাংশকেই ঘিরে রাখা হয়েছে। শুধু আমার একটি কথার অপেক্ষায় রয়েছে বিশেষ বাহিনী। আমি যদি ‘যাও’ বলি তাহলে ঝাঁপিয়ে পড়বে ইজরায়েলি সেনা। একজনকেও রেহাই দেবে না। নরক দর্শন করিয়ে ছাড়বে।। তাই বলছি, ভয়াবহ পরিণতি রুখতে হলে আগামী রবিবার (৫ অক্টোবর) সন্ধে ছয়টার মধ্যে শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের