চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একদিনে ১০ লক্ষ আক্রান্ত! করোনায় বিশ্বরেকর্ড গড়ল আমেরিকা

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় ঘোড়ার লাফ দিল করোনার দৈনিক সংক্রমণ। যা বিশ্বে রেকর্ড গড়ল বলাই যায়। শুধু সোমবারই আমেরিকায় একদিনে ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মূলত ওমিক্রনের জেরেই এই আক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায়। তাই চিন্তার মধ্যে রয়েছেন যুক্ত্ররাষ্ট্রের মানুষেরা। গোটা বিশ্বে কোনও দেশেই এত সংখ্যক মানুষ একদিনে করোনার ছোবল খায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৪২ হাজার মানুষ। যা আপনাহতেই রেকর্ড গড়েছে গোটা বিশ্বে।

আমেরিকায় এখন ওমিক্রন খেল দেখাচ্ছে। আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর কোনও দেশে একদিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি। তাই আমেরিকা সমস্ত ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। মাত্র চারদিনেই আমেরিকায় করোনায় শনাক্তের হার হয়েছে দ্বিগুণ। আমেরিকায় একদিনে ছয় লক্ষ মানুষ করোনায়া আক্রান্ত হয়েছিলেন সেটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। যা নিজেরাই ফের ভেঙে ফেলেছে আমেরিকা। মহামারির শুরু থেকে ইতিমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রতি ছ’জনের মধ্যে এক জন কোভিডে আক্রান্ত সেদেশে। মৃত্যু হয়েছে আট লক্ষ ২৬ হাজার মানুষের।

আমেরিকায় ভ্যাকসিনের জোড়া ডোজ নিয়ে ও বুস্টার টিকা নিয়েও করোনার ছোবলে খাচ্ছেন। কার্যত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়চে সেদেশে। এই পরিস্থিতি দেখে বেজায় চিন্তায় আমেরিকার বাইডেন সরকার। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক সেরেছেন রাষ্ট্রপতি জো বাইডেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ