বড়দিনের আগে আচমকাই বন্ধ আমেরিকান এয়ারলাইন্সের উড়ান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাত পোহালেই বড়দিন। আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাণের উ‍ৎসবের আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আচমকাই বন্ধ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহ‍ৎ বিমান পরিবহণ সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের উড়ান পরিষেবা। সংস্থার সব বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। আর আচমকা এমন ঘোষণায় চরম বিপাকে পড়েছেন লক্ষ-লক্ষ যাত্রী। যদিও যাত্রীদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে নিয়েছে বিমান সংস্থাটি। তবে সব বিমান পরিষেবা বাতিলের জেরে শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়েছে সংস্থাটি। এক ধাক্কায় আমেরিকান এয়ারলাইন্সের শেয়ার দর ৩.৮ শতাংশ  নেমে গিয়েছে।

বিশ্বের সর্ববৃহ‍ৎ বিমান সংস্থা হিসাবে পরিচিত আমেরিকান এয়ারলাইন্স। দুর্দান্ত পরিষেবা দেওয়ার কারণে শুধু মাত্র মার্কিন নাগরিকরা নন, বিদেশি পর্যটকরাও আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে  আমেরিকান এয়ারলাইন্সের বিমান পরিষেবাকেই বেছে নেন। কিন্তু এদিন বড়দিন উপলক্ষে ছুটি কাটাতে গিয়েই চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিভিন্ন বিমানবন্দরে পৌঁছেই সংস্থার বিমান পরিষেবা বাতিলের কথা জানতে পারেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। যেহেতু বড়দিন উপলক্ষে বিমানের টিকিট পাওয়া দুরূহ ব্যাপার, তাই লাগেজ নিয়ে বিফল মনোরথে অনেকেই বিমানবন্দর থেকে বাড়ি ফিরে যান। অনেকেই আমেরিকান এয়ারলাইন্সের এমন তুঘলকি আচরণ নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেন।

সমালোচনার মুখে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের তরফে এক বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে সংস্থার সব বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। সংস্থার কারিগরি বিভাগের কর্মী ও বিশেষজ্ঞরা সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর