ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ফেরার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। এই আবহেই এবার মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’।  এই রণতরীতেই লেগেছিল আগুন। মধ্যপ্রাচ্যে আমেরিকার  সামরিক উপস্থিতি জোরদার করতেই  আবারও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরিকে। পেন্টাগনের কর্মকর্তাদের দেওয়া তথ্য পাওয়ার পরেই এই খবর  জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।    

মার্কিন প্রতিরক্ষা সূত্রে খবর, রণতরিটি পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। জেরাল্ড ফোর্ডের সঙ্গেই গানপাউডার ও মিসাইল সজ্জিত দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ এবং ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ রয়েছে। তবে নিরাপত্তার কারণে অভিযানের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ‘জেরাল্ড ফোর্ড’ ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছিল। তবে কিছুদিন আগেই জেরাল্ড ফোর্ড নামের  জাহাজটির লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।  তাতে প্রায় ৬০০ নৌসেনার থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। কাজ সম্পূর্ণ হওয়ার পর পূর্ণ সক্ষমতায় রণতরিকে পুনরায় মোতায়েন হয়েছে।  এই যুদ্ধজাহাজ ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় সমুদ্রে থাকার রেকর্ডও ভেঙেছে।  তবে রণরতি ফের মোতায়েন নিয়ে চর্চায় শুরু হয়েছে। 

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?