হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার হুমকি দেওয়ার পরেই হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ করল ইরান। সেই সঙ্গেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তেহেরান। একদিন আগেই হরমুজ সকলের জন্য উন্মুক্ত  করার  সিদ্ধান্তের কথা জানিয়েছিল ইরান। তার কয়েকঘন্টা পরেই  পরেই  সিদ্ধান্ত  বদল করা হল। ইরানের এই সিদ্ধান্তে ফের বিশ্ববাসীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ।   

আমেরিকা যখন জানায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলেও ইরানের ওপর থেকে তাদের  অভিযান প্রত্যাহার করা হবে না, ঠিক তার পরেই শনিবার তেহরান দ্রুত পদক্ষেপ নেয়।  ইরানের যৌথ সামরিক কমান্ড ঘোষণা করেছে, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় পূর্বাবস্থায় ফিরে এসেছে যা এখন সশস্ত্র বাহিনীর  কড়া নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে রয়েছে।”    ইরানের ওই কমান্ড সতর্ক করে বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকার  অবরোধ যতদিন অব্যাহত থাকবে, ততদিন এই জলপথ দিয়ে যানচলাচল বন্ধই থাকবে।  

আরও পড়ুন: ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হওয়ার প্রেক্ষাপটেই এই ঘটনাটি ঘটল। আলোচনার সঙ্গে যুক্ত  ইরানের কয়েকজন কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন , সোমবার ইসলামাবাদে ইরানি ও মার্কিন কর্তাদের  মধ্যে দ্বিতীয় দফার আলোচনার কথা রয়েছে। সিএনএন-এর তথ্যমতে, ওই কর্মকর্তারা আরও জানান যে, প্রতিনিধিদলগুলো সম্ভবত রবিবারই পাকিস্তানের রাজধানীতে এসে পৌঁছাবে। আগের দফায় আলোচনা ভেস্তে গিয়েছিল। যদি সোমবার বৈঠক হয় তাহলে মিলবে কি সমাধান সূত্র? নাকি আবারও যুদ্ধে জড়াবে দুই সেই দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ