জেলে পচে মরতে নারাজ, নিজের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি বন্দির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অপরাধ স্বীকার করে নিজের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করলেন আমেরিকার অ্যারিজোনার এক বন্দি। অভিযুক্তের নাম অ্যারন ব্রায়ান গাঞ্চেস। হত্যার দায় স্বীকার করে দেশটির সর্বোচ্চ আদালতকে নিজের মৃত্যুদন্ড কার্যকরের আবেদন জানান। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

এমনকি গাঞ্চেস কোনো আইনজীবী নিজের পক্ষে দাঁড় করান নি। নিজেই নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতে বলেন, তাঁর মৃত্যুদণ্ড ‌‘অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল।’ রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে কেন ? অবিলম্বে তাঁর সাজা দেওয়া হোক।

নতুন বছরের চলতি সপ্তাহে রাজ্য সুপ্রিম কোর্টকে একটি চিঠিও লেখেন গাঞ্চেস। এই আবেদনপত্রে গাঞ্চেস তাঁর মৃত্যুদণ্ড ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন। তিনি ২০০২ সালে তাঁর বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে নিজের অপরাধের জন্য অনুতপ্ত নন তিনি। সোজা ফাঁসির কথা তুলেছেন তিনি। গাঞ্চেস দোষ স্বীকার করে জানিয়েছিলেন, তিনি তাঁর বান্ধবীর প্রাক্তন স্বামী প্রাইসকে গুলি করে হত্যা করেছিলেন।

পাল্টা অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েসের অফিস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণে সময়সূচি প্রয়োজন। এত তড়িঘড়ি তা হয় না। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে কিছু সময়ের প্রয়োজন।

উল্লেখ্য, অ্যারিজোনায় বর্তমানে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১১১ জন বন্দী রয়েছেন। ২০২২ সালে রাজ্যে তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা প্রায় আট বছর বিরতির পর আবার শুরু হয়েছিল। এই বিরতির কারণ ছিল ২০১৪ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া ব্যর্থ হওয়া। কেনান মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা যায় নি তেমনভাবে। এরপর থেকে রাজ্য সমালোচিত হয়ে চলেছে। দেশটিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীকে ইনজেকশন দেওয়া হয়। এরপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে অপরাধী। কিন্তু এই প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় লাগে যা নিয়ে এর আগেও সমালোচিত হয়েছে দেশটির রাজ্য।  

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি