‘প্রাণ বাঁচাতে বন্ধ হোক উৎসব’, omicron রুখতে দাওয়াই WHO প্রধানের

সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে ট্রাফালগার স্কয়ারে এবারের বর্ষবরণ উদযাপনের অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জীবনের চেয়ে উ‍ৎসব কখনই বড় হতে পারে না, ফের একবার সে কথাই স্মরণ করিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাডানাম গেব্রিয়েসাস। বিশ্বজুড়ে যেভাবে ওমিক্রনের থাবা চওড়া হচ্ছে তাতে উদ্বিগ্ন হয়ে আসন্ন বড়দিন ও বর্ষবরণের উ‍ৎসব বাতিল করার জন্য বিভিন্ন দেশকে অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, ‘একটি প্রাণ হারানোর চেয়ে উ‍ৎসব বাতিল করা শ্রেয়।’

সোমবার জেনেভায় সংস্থার সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেব্রিয়েসাস বলেন, ‘করোনারভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন ডেন্টার চেয়েও ভয়াবহ সংক্রামক। ডেল্টার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই ৯০টির বেশি দেশে থাবা বসিয়েছে মারণ ভাইরাসের নয়া প্রজাতি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশে পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ আকার ধারণ করেছে। সামনেই বড়দিন ও নিউ ইয়ারের উ‍ৎসব রয়েছে। অনেকেই ওই উ‍ৎসবে মেতে উঠতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু একটা কথা পরিস্কার বলে দিতে চাই, উ‍ৎসব পালন করলে পরে পস্তাতে হবে। উ‍ৎসবে মেতে উঠলে সংক্রমণ যেমন বাড়বে, তেমনই স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলবে এবং মৃত্যুও যে বাড়বে, তাতে কোনও সন্দেহ নেই।’

বড়দিন ও বর্ষবরণ উ‍ৎসবের কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকায় উ‍ৎসব বন্ধের পক্ষে সওয়াল করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তাঁর কথায়, ‘করোনা মহামারী নিয়ে আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। শিগগির যদি স্বাভাবিক অবস্থায় ফিরতে চাই, তাহলে উ‍ৎসব বন্ধের বিকল্প কোনও পথ খোলা নেই। সাধারণ মানুষকে রক্ষার জন্য এই কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া পথ নেই।’

ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ বড়দিনের উ‍ৎসব রুখতে যেমন কঠোর লকডাউনের পথে হেঁটেছে, তেমনই একাধিক দেশ বড়দিন ও বর্ষবরণের উ‍ৎসব কাটছাঁটের সিদ্ধান্তও নিয়েছে। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে ট্রাফালগার স্কয়ারে এবারের বর্ষবরণ উদযাপনের অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ